Header Ads Widget

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি (Reg No:1900200271/2023)

আশীর্বাদ / দীপংকর নায়েক (শ্রী দ্বৈপায়ন)







আশীর্বাদ / দীপংকর নায়েক (শ্রী দ্বৈপায়ন)

যুগ্ম সাধারণ সম্পাদক,বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি 
সম্পাদক,সাগর সঙ্গমে পত্রিকা ও


এক বিন্দু থেকে লক্ষ কোটি আলোকপুঞ্জে আলো ছড়িয়েছিল প্রণামের আঙ্গিকে 
কখনো প্রসংশায়, নিন্দায়
কখনো সমালোচনায় কিংবা বেহায়াপনায়
কখনো কঠিন বাঁধনে কখনো মুক্তো হাওয়ায় 
কখনো বা স্নেহ - প্রেম আর ভালোবাসায়। 

বটের স্নেহে, ধানের সবুজে,খেজুরের খর্বতায়  
সারমেয়র অনুগত্যে, গাভীরস্তন্যে, ঘোড়ার ক্ষিপ্রতায়, কর্ণের দানে, শঙ্করের জ্ঞানে, বিবেকের মানবতায়,মর্মমূলে আঁকা আসলে আশীর্বাদ। 
জ্ঞানদানের নিঃস্বার্থ মায়ায় 

হয়তো তাই পৃথিবী আজও ছিটকে যায়নি। 
আশীষের টানে - একদিক আলো, অন্য ছায়ায় আঁকা আশীর্বাদ অনুভবি কায়া 
কারণ কল্যাণ কামনা যে ঈশ্বর শ্রেষ্ট গুণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ