Header Ads Widget

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি (Reg No:1900200271/2023)

পাপিয়া সাধুখাঁ,প্রতিষ্ঠাতা সম্পাদিকা,পরিযায়ী পারিজাতের অমৃত কথা

 

পাপিয়া সাধুখাঁ



    

  




পরিচিতি

১৯৯১ সালের ২০শে জুন নদীয়া জেলার সীমান্তবর্তী গ্রাম মাজদিয়াতে জন্ম। পিতা-শ্রী নিখিল সাধুখাঁ ও মাতা-শ্রীমতী সুনীতি সাধুখাঁ। শৈশব থেকেই গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা । ইতিহাস অনার্সে স্নাতক ও          স্নাতকোত্তর ডিগ্রি যথাক্রমে “মাজদিয়া সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়” ও “কল্যাণী বিশ্ববিদ্যালয়” থেকে। বর্তমানে ভৈরবচন্দ্রপুর জি.এস.এফ. প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরতা। শৈশবে মায়ের অনুপ্রেরণাতে কবিতা লেখার হাতেখড়ি। কবিতার প্রতি ভালোবাসার টানে ডায়েরীর পাতা ভরেছে কবিতায়। বিচ্ছিন্নভাবে দু-একটা কবিতা ছোটোখাটো পত্রিকায় (“আমি অরণি” পত্রিকার শারদ সংখ্যা, ১৪২০- তে ‘অসহায়া’, ‘কৃষি সাহিত্য’, ১৪২১ এ ‘জানালা') প্রকাশ পেয়েছে। উল্লেখযোগ্য ঘটনা 2022 শে ৪৫ তম আন্ত- জাতিক কোলকাতা বইমেলায় বার্তা প্রকাশনী থেকে “পঞ্চনির্যাস” নামক কাব্যগ্রন্থের সম্পাদনা করা। বর্তমানে সম্পূর্ণরূপে সাহিত্যচর্চার মধ্যে নিমজ্জিত। সম্প্রতি ২৬শে সেপ্টেম্বর ২০২২-এ বিদ্যাসাগরের জন্মদিনে “৪ অধ্যায়” নামক কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ