![]() |
| ভাস্বর দে |
পরিচিতি
১৯৬৯ সালের ২৭ শে আগষ্ট হাওড়া জেলার শিবপুর শহরে জন্ম। পিতা শ্রী অমলেন্দু দে ও মাতা স্বর্গীয়া রীতা দে। শৈশবে শহরের পরিবেশের মধ্য বেড়ে ওঠা। বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী নিয়ে ১৭ বছর বিভিন্ন বাণিজ্যিক সংস্থাতে সেলস্ এক্সিকিউটিভ হিসাবে কর্মরত থাকার পর বর্তমানে নিজের ব্যবসায় নিয়োজিত। ছোটবেলা থেকেই পারিবারিক সূত্রে গান-বাজনা, আবৃত্তি ও নাটকের প্রচলন থাকায় তার প্রতি অনুরক্ত হয়ে সেগুলো নিয়েই বেড়ে ওঠা। বর্তমানে অল ইন্ডিয়া রেডিওতে ১৯৯৫ সাল থেকে রেজিষ্টার্ড গীতিকার। অনেক স্বনামধন্য শিল্পী তাঁর লেখায় কণ্ঠদান করেছেন। অনেক পত্রিকাতে তাঁর কবিতা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ২০২২-এ ৪৫তম আন্তর্জাতিক কোলকাতা বইমেলায় বার্তা প্রকাশনীর থেকে ‘পঞ্চনির্যাস’ নামক কাব্যগ্রন্থের প্রকাশ। সম্প্রতি ২৬শে সেপ্টেম্বর ২০২২-এ বিদ্যাসাগরের জন্মদিনে “৪ অধ্যায়” নামক কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে।

0 মন্তব্যসমূহ