আন্তর্জাতিক প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ধারাবাহিক ক্রমে তৃতীয় স্থান অর্জন করেন তিনবার।এছাড়াও Outstanding Performer এবং Editor Choice Award পেয়েছেন।
সাহিত্যে তার বিশিষ্ট অবদানের জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন সংস্থা থেকে ও জাতীয় পর্যায়ে বিভিন্ন পুরস্কার ও সম্মানে সম্মানিত হয়েছেন।
এছাড়াও বিভিন্ন পত্র, পত্রিকাতে নিয়মিত লেখেন। যেমন উৎস মানুষ, সাহিত্য দর্পন, বর্ষন ইত্যাদি। তিনি বাংলাদেশ থেকে International Writers Union ও নদীয়ার দত্ত ফুলিয়ার বাঙালী লেখক সংসদ থেকে লেখক সদস্য পদ পেয়েছেন।
লেখা ও সম্পাদনার পাশাপাশি তিনি বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সাথে নিজেকে যুক্ত রেখেছেন। এর জন্য তিনি Star Record Book কর্তৃক National Coveted Social Worker Award লাভ করেছেন। আগামীতে তার বেশ কিছু একক বই ও তার দ্বারা সম্পাদিত বেশ কিছু বই প্রকাশিত হতে চলেছে।

0 মন্তব্যসমূহ