Header Ads Widget

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি (Reg No:1900200271/2023)

স্বাধীনতার মহোৎসব ( স্বাধীনতা তোমার কবিতায়)- স্বাধীনতা আঁধারের পরাধীনতায় / কবি শ্রী সুজন

 



স্বাধীনতা আঁধারের পরাধীনতায় /  কবি শ্রী সুজন 



আহা কি আনন্দ আজি         
 নীলাভ গগনে,শ্যামল প্রাঙ্গনে,শুভ্র বাতায়নে |

স্বাধীনতা তোমার কবিতায় 
ভারতভুবনে প্রতিনিয়ত-প্রতিক্ষণে |

১৫ই আগস্টের স্বাধীনতা জাগ্রত 
কাশ্মীর হতে কন্যাকুমারিকা  সর্বঅঙ্গনে |

"জনগনমন অধিনায়ক জয় হে 
ভারতভাগ্যবিধাতা"জাতীয়তাবাদী জাগরণে |

"এক জাতি এক প্রাণ একতা"র 
হিন্দু,মুসলিম,খ্রীষ্ট সৌভ্রাতৃত্ববোধি বীজরোপনে |

যে স্বাধীন ভারতের স্বপ্ন রোপিত হয়েছিল 
নেতাজী,গান্ধীজি,ক্ষুদিরাম,ভগৎ সিংএর মনে |

স্বার্থসিদ্ধি,অর্থলিপ্সা,রাজনৈতিক কোন্দলে 
জর্জরিত স্বাধীন ভারতবাসী সর্বক্ষনে |

তবে আর নয় হে ভারতবাসী ওঠো জাগো 
নব'স্বাধীন ভারতগঠনে প্রকৃত স্বাধীনতান্বেষণে..|

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ