পাঁচটি রঙে রাঙা পতাকা/ শর্মিষ্ঠা শিকদার
যে মাতৃভূমিতে জন্মেছি মোরা মায়ের নাভিমূল ছিঁড়ে !
শতকোটি বীর শহিদদের প্রাণের বলিদানে মাতৃভূমি পেয়েছি ফিরে।
রাত হোক বা দিন বিশ্রাম নেওয়ার সময় নেই তাদের হাতে,
রোদ,বৃষ্টি,প্রবল ঝড়েও অটল রয় তারা তাদের শপথ রাখতে।
যেই সেনাদের জন্য নিশ্চিত ভাবে প্রতিটি দিন কাটাই
আমরা কখনও ভাবি না একটিবারও তাদের কথাই ।
তারা বীর সৈন্য পেতে নাই ক্ষুধা, তৃষ্ণা,ঘুম! সব ধ্যান জ্ঞান দেশেরই তরে।
দেশের প্রতি কর্তব্য নেভাতে ,শূন্য হয় কত মায়ের কোল হিসাব নাই রে....।
বুক চিতিয়ে যাবেই লড়ে থাকবে দেহে প্রাণ যতক্ষণ...;
দেশ রক্ষার জন্য হটবে না পিছু করেছিল বীরেরা পণ।
গগন চুমী পতাকাটা তাই নয় ত্রিরাঙা সে যে পাঁচ রঙে রেঙেছে,
গেরুয়া;সাদা;সবুজ;নীল চক্রের সাথেই রক্তের লাল রঙ মিশেছে।
লড়াই শেষে জিৎ হল স্বদেশের,সহস্র সৈন্যের প্রাণের বলিদানে ।
প্রিয়জনদের নিকট ফিরল তারা শেষবারের জন্যে ......,
পুষ্পমাল্য পুষ্পস্তবকে আর সেই পাঁচটি রঙে রাঙা পতাকা মোড়া কফিনে।।

0 মন্তব্যসমূহ