Header Ads Widget

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি (Reg No:1900200271/2023)

স্বাধীনতার মহোৎসব ( স্বাধীনতা তোমার কবিতায়)- স্বাধীনতা ও একটি আক্ষেপ / ভুবনেশ্বর মন্ডল

 



স্বাধীনতা ও একটি আক্ষেপ / ভুবনেশ্বর মন্ডল


আমরা এখন ভুলে যাচ্ছি সব
চেতনারা ঘুমিয়ে পড়ছে আকাঙ্ক্ষার জ্বরে
একটা বৃত্ত বদ্ধ ঘরে দরজা-জানলা বন্ধ করে
আমরা এখন নার্সিসাস
আমাদের বোধ হয় এখন কোন স্বদেশ নেই
মা নেই মাটি নেই হৃদয়ের মানুষ নেই
পাহাড় চুড়োর জন্য বাজি রাখছি বিবেক ও মানবতা
আমরা এখন স্বয়ম্ভু ঈশ্বর
ঐতিহ্য পরম্পরা সব ফেলে দিচ্ছি ডাস্টবিনে
আমাদের কোন আয়না নেই আমরা অন্ধ
আমাদের কাছে স্বদেশ অচ্ছুত কিংবা ব্রাত্য
যাঁরা সর্বস্ব দিয়েছে মাটির জন্য মানুষের জন্য
আজ  তাঁদের চোখের জল টুকু আমাদের কাছে মূল্যহীন
বিকারে বিকারে ক্রমশ পচে যাচ্ছি আমরা
তাইতো স্বাধীনতা ,তোমার সামনে দাঁড়াতে এত লজ্জা !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ