Header Ads Widget

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি (Reg No:1900200271/2023)

স্বাধীনতার মহোৎসব ( স্বাধীনতা তোমার কবিতায়)- স্বাধীনতা খুঁজছে মানুষ / সুবল চন্দ্র বর্মন

 








 স্বাধীনতা খুঁজছে মানুষ / সুবল চন্দ্র বর্মন 



স্বাধীনতা আজ বন্দি হয়েছে, স্বার্থপরতার কবলে ;
আইনি সমতায় হেরেছ মানুষ, ক্ষমতাসীনের দখলে ।
আইন আজ টাকার মোড়কে বন্দি,
আজকের রাজনীতিতে এটাই বড় ফন্দি।
জনগণের বাক্ স্বধীনতা, ভোটাধিকার হরণ, 
নির্বাক মানুষ দাঁড়িয়ে দেখল, গনতন্ত্রের মরণ।
শোষণের কথা বলি কি আর ,
ঘুষ ছাড়া হয় না কোনো কাজ, কোথাও পাবেন না তো ছাড়।
ধর্ম নিয়ে চলে রেষারেষি, 
আইন আছে তো ঐ, উস্কানি মূলক নেতা'ই বেশি।
শিক্ষাক্ষেত্রে রিগিং চলে ,
শিক্ষার্থী আত্মঘাতী হচ্ছে দলে দলে ।
সাংবিধানিক প্রতিকার- কে করবে রক্ষা?
সাংবিধানিক যিনি প্রধান, সেখানেও ফ্যাসিবাদী' যক্ষ্মা ।
বাকরুদ্ধ মানুষ, নিরাপত্তাহীনতায় ভুগছে -
স্বাধীনতা কাকে বলে? সেটাই সবাই খুঁজছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ