Header Ads Widget

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি (Reg No:1900200271/2023)

স্বাধীনতার মহোৎসব ( স্বাধীনতা তোমার কবিতায়)- বীর শহিদের দান / রতন বসাক

 



বীর শহিদের দান / রতন বসাক 


লড়ার জন্য বীরশহিদরা
সবার পূর্বে যায়,
কাঁধে নিয়ে দেশ মাতাকে
মুক্ত করার দায়।

বয়ে গেছে সেই লড়াইয়ে
রক্ত এবং প্রাণ,
তবে আমরা পেয়েছি ওই
স্বাধীনতার ঘ্রাণ ।

স্বাধীন দেশে ইচ্ছে মতো
এখন করছি বাস,
কারো কেনা ভয়ে থাকা
নই তো কেহ দাস।

সবার মনে রাখতে হবে
বীরশহিদের দান,
শ্রদ্ধা করে তাঁদের নামে
গেয়ে যাবো গান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ