Header Ads Widget

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি (Reg No:1900200271/2023)

স্বাধীনতার মহোৎসব ( স্বাধীনতা তোমার কবিতায়)-স্বাধীনতা /ইন্দ্রাণী ভট্টাচার্য্য


 

স্বাধীনতা /ইন্দ্রাণী ভট্টাচার্য্য


স্বাধীনতার লাল সূর্য আমি দেখিনি আকাশে
বিপ্লবীদের কর্মযজ্ঞের কাহিনী শুনেছি ইতিহাসে
ইতিহাসের পাতায় যাঁদের নাম স্বর্নাক্ষরে লেখা
ওদের জন্য অশ্রু বিসর্জন করেছি অক্লেশে।
জীবন বিসর্জন দিয়েছেন মাতৃভূমির অধিকারে।
ফাঁসির মঞ্চে গেয়েছেন স্বদেশের জয়গান।
ফাঁসির রজ্জুকে মনে করেছেন জয়ের ফুলমালা।
স্বদেশ বন্দনায় হেঁটেছেন পথে প্রান্তরে।
কন্টাকীর্ণ পাহাড় পর্বত বন জঙ্গল অতিক্রম করে
দেশবাসীর কাছে স্বাধীনতার আবেদনে মৃত্যু বরন।
ওদের ডাকে সাড়া দিয়ে ঘর ছেড়েছেন কত যুবক
ব্রিটিশমুক্ত ভারত গড়তে হয়েছেন নিষ্ঠুর অত‍্যাচার ।
বুটের আঘাতে জীর্ণ শরীর বুলেটে ক্ষত বিক্ষত
অসহনীয় কষ্টে সরব ও নীরব বিপ্লবীদের আত্মত‍্যাগে
তেরঙা  পতাকা বয়ে এনেছে বীরদর্পে ।
আমি প্রনাম করি বিপ্লবীদের স্বদেশ চেতনায়‌।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ