Header Ads Widget

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি (Reg No:1900200271/2023)

স্বাধীনতার মহোৎসব ( স্বাধীনতা তোমার কবিতায়)- নিশান/ নীলাদ্রি রুজ

 



নিশান/  নীলাদ্রি রুজ 

আকাশ নীলে রঙের মেলা
শোভায় যেনো ধরা, 
ভারত দেশের নিশান ওড়ে 
গর্বে হৃদয় ভরা। 

যখন দেখি নিশান খানি
প্রণাম করি তারে, 
আঁখি জুড়ায় রূপের ছটায়
ফিরে দেখি বারে। 

এই পতাকা তুলতে গিয়ে 
শহিদ হলো কতো, 
বীর সন্তানের রক্ত ঝরলো
জীবন দিলো শত। 

প্রণাম করি বীর সেনাদের
স্বাধীন করলো যারা, 
ফুলের মালা দিলাম গলে
হৃদে থাকুক তারা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ