Header Ads Widget

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি (Reg No:1900200271/2023)

স্বাধীনতার মহোৎসব ( স্বাধীনতা তোমার কবিতায়)-স্বাধীনতা / কলমে: রত্না ব্যানার্জী

 



স্বাধীনতা / রত্না ব্যানার্জী


চ্ছিয়াত্তর পেরিয়েছে স্বাধীনতা ,
দৈন্যতা পাইনি সচ্ছলতা।
 উন্নয়ন যেথা রঙেতে সাজায় ,
নুন জোটে না কভু পান্তায় ।
ক্ষুধার্ত পেটে শিশু ঘুমায় ,
চাঁদ দেখে সে তালি বাজায়।
কেউ থাকে পাঁচতারায়,
 কারো শরীর শীতে কাঁপায়।
স্কুলে পড়তে গিয়েও বাঁচে না স্বপ্ন আশা,
শিশু শ্রমিকের মুখে নেই প্রতিবাদের ভাষা।
নেই নারীর কোন সম্মান,
বিভিন্ন দৃষ্টান্ত তার প্রমাণ।
একেই বলে হয়তো উন্নয়ন!
 এটাই কি গণতন্ত্রের নিদর্শন?
 মোরা কি সত্যিই স্বাধীন ?
নাকি স্বাধীনতা দিবস একটি ছুটির দিন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ