Header Ads Widget

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি (Reg No:1900200271/2023)

স্বাধীনতার মহোৎসব ( স্বাধীনতা তোমার কবিতায়)- মানবিকতার রঙে / শিবানী কুণ্ডু খাঁ

 



 মানবিকতার রঙে / শিবানী কুণ্ডু খাঁ

স্বাধীনতা মানে টলোমলো পায়ে বল
অজ্ঞানতারআঁধার বিজয়ে কেবল এগিয়ে চল ।
হানাহানি আর বিভেদ প্রাচীর ঠেলে -
শান্তি বারিতে আয় ভিজি হেসে খেলে ।
স্বাধীনতা মানে ইচ্ছার পূর্ণতা ।
খান খান হোক যতসব জীর্ণতা ।
ভাত ডাল রুটি পাক সব অবহেলে 
কাঁদতে কে চায় ছন্দটা যদি মেলে ?
বটতলে বসে আঁখি কত কল্পনা
বৈষম্যতে সমতার জাল বোনা ।
দৈন্য অভাব কেনই থাকবে ঘিরে -
স্বাধীনতা এসে এটুকু দেবে না ফিরে ?
বাঁচার শপথে জীবনের গান গাই -
স্বাধীন মায়ের সব সন্তান ভাই ।
মানবিকতার রঙে যদি হয়ে রাঙ্গা -
এই বন্ধন কখনো যাবে কি ভাঙ্গা ?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ