Header Ads Widget

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি (Reg No:1900200271/2023)

স্বাধীনতার মহোৎসব ( স্বাধীনতা তোমার কবিতায়)- কমনওয়েল্থ ছাঁচে গড়া (লিমেরিক) / ষষ্ঠী কুমার দাস

 



কমনওয়েল্থ ছাঁচে গড়া (লিমেরিক) / ষষ্ঠী কুমার দাস


(১)
কমনওয়েল্থ ছাঁচে গড়া ম্যানুয়াল ভারতীয় সংবিধান

লাল সবুজ গেরুয়া ড্রাইভার সেই মতো স্বদেশ চালান
ঐ যানের যাত্রী ভারতবাসী
চলে মক্কা মদিনা গয়া কাশী
পুণ্যে পাবে ন্যায় বিচার, মুখে জপে মেরা দেশ মহান।

(২)
মায়াবী কমনওয়েল্থ সিস্টেমে সংবিধানেই পরাধীনতা 

যদি চাও ডিজিটাল উন্নত স্বচ্ছভারত পূর্নাঙ্গ স্বাধীনতা
ঝেঁটিয়ে ধুয়ে মুছে দাও বিদায়
এ সর্বদলীয় নেতা নেত্রীর দায়
দেশী চিন্তা ভাবনায় গড়ে দাও সংবিধানের মান্যতা।

(৩)
দেশের আইন বিচার প্রশাসন বিভাগ অকেজো প্রায়
বৃদ্ধ সংবিধান, গনতন্ত্র ধর্ষিতা ধর্মীয় সুড়সুড়িতে হায়!
দেশের কাঠি পুঁজিবাদীতা
নেতা নেত্রী ও কর্মী ধর্ষিতা!
দেশীয় সংস্কৃতি প্রযুক্তি গবেষণা কমনওয়েল্থ আশ্রয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ